সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

খালের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতককে উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২১, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ
  • ১৭২ ০৯ বার দেখা হয়েছে

 

খালের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতককে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকার (পুরাতন সেকশনের) একটি খালের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তখন মধ্যরাত ১টা।

চারদিকে সুনশান নীরবতা। এ সময় খালের পাশে এক নবজাতকের কান্নার শব্দ শুনে এক পথচারী কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে।

 

পলিথিনে মোড়ানো নবজাতকটিকে বিভিন্ন পোকা আক্রমণ করছে। চিকা তার মুখের একটি অংশ ক্ষত করে দিয়েছে।

পরে স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া ৯৯৯ কল করে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে আহত অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ৯৯৯ কল পেয়ে নবজাতটিকে খাল থেকে উদ্ধার করা হয়। কেউ অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে খালে ফেলে গেছে। কন্যা শিশুটিকে হাসপাতালে রেখে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell