মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৯
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

মায়ের পরীক্ষা দিল মেয়ে,৪র্থ পরীক্ষার দিনে ধরা! জরিমানা লাখ টাকা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২২, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
  • ২৮৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

মায়ের পরীক্ষা দিল মেয়ে,৪র্থ পরীক্ষার

দিনে ধরা! জরিমানা লাখ টাকা

চতুর্থ পরীক্ষার দিনে প্রশাসনের হাতে আটক হতে হলো মেয়েকে। এমন ঘটনা ঘটল গোপালগঞ্জে।

 

আটক মেয়েকে পরে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হতে হয়। জরিমানা দিতে হয় এক লাখ টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি এ আদালত পরিচালনা করেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ সদরের হরিদাশপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আররি-২ পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

৪৬ বছর বয়সী খাদিজা বেগম গোপালগঞ্জ শহরের মহিলা আলিয়া আলিম মাদরাসার পরীক্ষার্থী। গত তিনটি পরীক্ষায় তিনি সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে দিয়ে শেষ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব আতিয়ার রাসুল হিমেল।

তিনি বলেন, পরীক্ষাকেন্দ্রের কক্ষে এক পরীক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় তার প্রবেশপত্র দেখতে চাইলে সে সাদাকালো একটি প্রবেশপত্র দেখায়। পরে ছবির সাথে তার চেহারার অমিল থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে আসল রহস্য  বেরিয়ে আসে। সে জানায়, গোপালগঞ্জ শহরের মহিলা আলিয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থী খাদিজা খানম তার মা। মায়ের বদলে সে পরীক্ষা দিচ্ছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়। এ সময় টাকা পরিশোধ করে অভিভাবকেরা মেয়েটিকে নিয়ে যায়।

গোপালগঞ্জ মহিলা আলিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এমন ঘটনা বড় ধরনের অপরাধ। এমন ঘটনার তীব্র নিন্দা জানাই। ওই শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে বহিষ্কারসহ তার রেজিস্ট্রেশন বাতিলের জন্য সুপারিশ করা হবে।

অভিযুক্ত খাদিজা বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান, মেয়েকে পরীক্ষায় পাঠানো ভুল হয়েছে। এ (৪৬ বছর) বয়সে মনের ইচ্ছা মেটাতেই এ বছর পরীক্ষায় অংশ নেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell