সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৩, ২০২৪, ৯:০৩ অপরাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যা

ভোলায় চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে রাব্বি (২২) নামের এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভোলা সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রাব্বি ভোলার দৌলতখান পৌর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামাল মাঝির ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতখান বাজারের উত্তর মাথা এলাকায় চায়ের দোকানে বসে চা পান করছিলেন রাব্বি। ওইসময় স্থানীয় মাহির নামের অপর যুবক চা পান করতে আসেন। সিনিয়র জুনিয়র বসাবসি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহির তাকে রড দিয়ে পিটিয়ে আহত করেন।

স্থানীয়রা তার পরিবারের সহযোগিতায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোলা সদরের ইলিশায় তার মৃত্যু হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell