সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ঢাকার বাড্ডা বেরাইদ এলাকা থেকে পিতা পুত্রের মরদেহ উদ্ধার।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৯, ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ
  • ১৯২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

ঢাকার বাড্ডা বেরাইদ এলাকা থেকে পিতা পুত্রের মরদেহ উদ্ধার।

রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকার একটি বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- গিয়াস উদ্দিন (৭২) ও তার ছেলে রাকিব হোসেন (৩০)। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, সেটা দেখে বাবার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার পর ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গিয়াস উদ্দিন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ছিলেন। আর তার ছেলে রাকিব ছিলেন বিদ্যুতের মিস্ত্রি। বাবা ও ছেলে বেরাইদের জেলেপাড়ার একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। রাতে তাদের খবর জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বাড্ডার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় ছেলে রাকিব হোসেন সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়, তার বাবা বিছানায় মৃত অবস্থায় রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ছেলে রাকিব হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সেটি দেখার পর বাবা গিয়াস উদ্দিন হার্ট অ্যাটাকে মারা যান। এসি রাজন কুমার বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্তে রিপোর্ট মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell