সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৪৪
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

আড়াইহাজারে ভূতের আড্ডা নামের রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১০ জোড়া প্রেমিক-প্রেমিকাকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩, ২০২৪, ১১:০২ অপরাহ্ণ
  • ৩২২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আড়াইহাজারে ভূতের আড্ডা নামের রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১০ জোড়া প্রেমিক-প্রেমিকাকে আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পৌর বাজার এলাকার দারুচিনি ভূতের আড্ডা নামের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১০ জোড়া প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়েছে। পরে মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

রোববার (৩ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহাম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ বলেন, ‘আমাদের কাছে অনেকদিন ধরেই অভিযোগ ছিল রেস্তোরাঁটিতে স্কুল-কলেজপড়ুয়া বখাটে ছাত্রছাত্রীরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আপত্তিকর অবস্থায় আড্ডায় লিপ্ত হয়। এ রেস্তোরাঁয় বিশেষ ব্যবস্থা থাকায় তারা ছাড়াও এলাকার বখাটে ছেলেমেয়েরা প্রতিনিয়ত আড্ডা ও অসামাজিক কাজে লিপ্ত হয়। আজ অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় কয়েকজন প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ছাড়াও রেস্তোরাঁর চার স্টাফকে আটক করে উপজেলা প্রশাসনের জিম্মায় নেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell