শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৩
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

সিএনজিচালিত অটোরিকশাচালককে গলা কেটে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৬, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সিএনজিচালিত অটোরিকশাচালককে গলা কেটে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় ১০ বছর আগে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. নাজমুল হাসানকে (১৪) গলা কেটে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৬ মার্চ) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৬), আলম মিয়ার ছেলে মো. শিহাব মিয়া (২০) এবং নয়কামতা গ্রামের আমীর হোসেনের ছেলে মো. সোহেল মিয়া (২৮)। আর সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন একই উপজেলার আবুল কাশেমের ছেলে আবুল বাশার (৩৮)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ অক্টোবর বিকেলে নাজমুল হাসান তার সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে তারা জানতে পারে, নাজমুলকে হত্যা করে তার সিএনজি অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।

এ ঘটনায় তার বাবা কুমিল্লার চান্দিনার মধ্যমতলা গ্রামের মো. আবদুর রব (৪৮) বাদী হয়ে সুমন মিয়াসহ অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুমন মিয়া ও আবুল বাশারকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুমন মিয়া, শিহাব মিয়া, সোহেল মিয়া ও আবুল বাশারের বিরুদ্ধে ২০১৫ সালের ৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ১০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা হয়। ১৭ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার এ রায় দেন।

রায় ঘোষণাকালে আসামি সুমন মিয়া, সোহেল মিয়া ও আবুল বাশার আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামি শিহাব মিয়া অনুপস্থিত ছিলেন।

রায়ে সন্তোষ জানিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাকির হোসেন বলেন, আমরা আশা করছি হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।

আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুর রহমান বলেন, আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell