সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৩
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ছাতকে দু’ভাইয়ের মধ্যে দোকানকোটা নিয়ে সংঘর্ষ আহত ৬

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১১, ২০২১, ১২:১৮ পূর্বাহ্ণ
  • ৩৩৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে দোকান কোটার মালিকানা নিয়ে আপন দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষে ৬ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের দক্ষিন কুপিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিন কুপিয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল জব্বারের দখলে থাকা বাড়ির সামনের এক দোকান কোটার মালিকানা নিয়ে অপর ভাই আব্দুস ছাত্তারের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার রাতে স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি নিঃস্পত্তি করে দেয়া হয়। মঙ্গলবার বিকেলে আব্দুস ছাত্তারের পক্ষ দোকানকোটা উচ্ছেদ করতে গেলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত বাবুল মিয়া(২৬), আব্দুল খালেক(২২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমুজ মিয়া(২০) কে ছাতক হাসপাতালে চিকিৎসাধীন ও ভর্তি করা হয়েছে। রংমালা বেগম(৪৫), আব্দুল মান্নান (৪৮)সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, ঘটনাটি আপোষে নিঃপত্তির চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell