বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৪
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

গজারিয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টা,ছেলেকে হত্যা,বাবা-মাকে যাবজ্জীবন কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১০, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ
  • ২০১ ০৯ বার দেখা হয়েছে

 

 

গজারিয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টা,ছেলেকে হত্যা,বাবা-মাকে যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার জেরে ছেলেকে হত্যার দায়ে বাবা-মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১০ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গজারিয়া উপজেলার হোসেন্দি গ্রামের লোকমান শিকদারের ছেলে শামীম শিকদার (৪০) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৮)।

আদালতের বেঞ্চ সহকারী মোজাফ্ফর আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ জানুয়ারি হোসেন্দি এলাকার নিজ বাড়ির পেছনে ডোবায় হাসান (২০) নামের এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় মামলা করলে পুলিশ আসামিদের গ্রেফতার করে। আসামি শামীম শিকদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে বলা হয়, ঘটনার দিন বাদীসহ তার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। নিহত হাসান একা পাশের বসতঘরে ঘুমান। রাত ৩টার দিকে হাসানের ছোট বোন শিলা প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তিনি (হাসান) তাকে চেপে ধরেন। বোনের চিৎকারে বাদীর বাবা-মা জেগে গিয়ে ওই ঘরে যান। তারা ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ হন। পরে বাবা-মা, বোন মিলে হাসানকে ধরে তার গোপনাঙ্গ কেটে ফেলেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে বাড়ির পেছনে ডোবায় মরদেহ লুকিয়ে রাখেন। সেখান থেকেই পরে মরদেহ উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell