মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩২
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

ফেসবুক স্ট্যাটাস দিয়ে ছাত্রীর আত্মহত্যা ঘটনায়-বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২২, ২০২৪, ৯:১১ অপরাহ্ণ
  • ২৭০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ফেসবুক স্ট্যাটাস দিয়ে ছাত্রীর আত্মহত্যা ঘটনায়-বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি।।

কুমিল্লা প্রতিনিধি।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে। শুক্রবার (২২ মার্চ) সকালে আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেনের নেতৃত্বে তদন্ত কমিটির পাঁচ সদস্যসহ মোট ছয়জন অবন্তিকার কুমিল্লার বাগিচাগাঁওয়ের বাসায় আসেন। তারা অবন্তিকার মা তাহমিনা শবনম ও তার ভাই জারিফ জাওয়াদের সঙ্গে কথা বলেন। এসময় কমিটিকে অবন্তিকার আত্মহত্যার দিনের ঘটনা জানান মা-ভাই। তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন সাংবাদিকদের জানান, তদন্তের স্বার্থে তথ্য সংগ্রহের জন্য তারা কুমিল্লায় এসেছেন।

 

তবে কবে নাগাদ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি। অবন্তিকার মা তাহমিনা শবনম সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যতটা আন্তরিক, আগে হলে হয়তো আমার মেয়েকে হারাতে হতো না। তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেন ছাড়াও সদস্য সমাজ বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মাসুম বিল্লাহ, সংগীত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ঝুমুর আহমেদ, সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার রঞ্জন কুমার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সহকারী প্রক্টর মুনিরা জাহান সুমি কথা বলেন অবন্তিকার মায়ের সঙ্গে। গত ১৫ মার্চ রাতে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে মৃত্যুর জন্য দায়ী করে আত্মহত্যা করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। আত্মহত্যার প্ররোচনার মামলায় দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী গ্রেপ্তার হয়ে কুমিল্লা কারাগারে আছেন। আম্মান সিদ্দিকীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর দ্বীন ইসলামকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell