রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০৮
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

সাকিবের ধারণা, ‘হয়তো প্রতি ম্যাচেই আমরা ১০-১৫ রান করে বেশি করতে পারতাম।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১১, ২০২১, ১:৪৮ পূর্বাহ্ণ
  • ৬০৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।অস্ট্রেলিয়াকে ৪-১ ’এ সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এটা সবার জানা। বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। ব্যাটিংটা প্রত্যাশিত মানে পৌঁছেনি। বাংলাদেশের ওপেনাররা একদমই ভাল খেলেননি। সেগুলো খালি চোখেই দেখা গেছে। আসলে কেমন ছিল টিম বাংলাদেশের পারফরমেন্স?

এ সিরিজ সেরা সাকিব আল হাসান মনে করেন, ‘বোলিংটা খুব ভাল হয়েছে। বোলাররা ধারাবাহিকতা বজায় রেখেই বোলিং করেছেন।’ তার আশা সামগ্রিকভাবে বোলিংটা ভাল হয়েছে। বিশ্বকাপ পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অবশ্যই ভাল কিছু করা সম্ভব।

পাশাপাশি অসন্তুষ্টিও আছে। সাকিবের ধারণা, ‘হয়তো প্রতি ম্যাচেই আমরা ১০-১৫ রান করে বেশি করতে পারতাম। উইকেট এতটাই কঠিন ছিল যে, তা নতুন ব্যাটসম্যানের জন্য খুবই কঠিন ছিল।’

সাকিব মনে করেন. জিম্বাবুয়ের সাথে জয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে বড় জয়ও তাদের আত্মবিশ্বাস বাড়ানোর বড় টনিক হতে পারে।

লো স্কোরিং গেমের প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘স্কোরকার্ড দেখে হয়তো অতটা আত্মবিশ্বাসী মনে নাও হতে পারে। তবে জিম্বাবুয়ে সিরিজ জয়, এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, এরপর নিউজিল্যান্ডের সঙ্গে আছে, এসব আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে বিশ্বকাপের দিকে এগিয়ে চলার পথে। আমার মনে হয় ভালো প্রস্তুতিই হবে।’

‘মন্থর, নিচু বাউন্স ও টার্নিং উইকেটে খেলেছি আমরা’- এমন অকপট স্বীকারোক্তির পরও সাকিবের অনুভব দলের জন্য জয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ‘এই আত্মবিশ্বাসটা থাকলে দলের ভেতর মোরাল অনেক ভালো থাকে এবং জেতার যে মানসিকতা, তা তৈরি হয়।’

সাকিব স্বীকার করেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তার বাড়তি মোটিভেশন ছিল। কেন? তার ব্যাখ্যাও আছে। তার ভাষায়, ‘যখন বড় বড় দলগুলির সঙ্গে খেলা হয়, যারা নরম্যালি আমাদের দেশে সফরে আসে না নিয়মিত, তখন বাড়তি মোটিভেশন থাকে। তাদের সঙ্গে খেলা হলে একটু বাড়তি মোটিভেশন নিয়েই খেলতে নামি। যেহেতু আমাদের জিম্বাবুয়েতে একটা ভাল সিরিজ গেছে এবং সবাই খুব মোটিভেটেড ছিল যে এই সিরিজটাও আমাদের ভালো করতে হবে, যেহেতু আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে কখনও সিরিজ জিতিনি এবং এটা একটা সুযোগ ছিল, তাই আমরা সবাই চেয়েছিলাম যেন দলগতভাবে ভালো করতে পারি। সেটাই হয়েছে।’

আগের ম্যাচে এক ওভারে ৫ ছক্কা হজম এবং ৪ ওভারে ৫০ রান দিয়ে ফেলা। কেমন প্রতিক্রিয়া হয়েছে? সাকিব বলেন, ‘অবশ্যই আমি মানুষ (হাসি)। এফেক্টেড অনেকেই হয়, অনেকে হয় না, আমি হয়তো নিজেকে ওইভাবে তৈরি করে নিতে পেরেছি। আমার সারাউন্ডিংস এমনই যেখানে আমাকে এফেক্ট করার সম্ভাবনা (শঙ্কা) কম থাকে। সেদিন থেকে আমি অনেক লাকি।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell