রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৪
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

ভারতে পাচারকালে নয়টি স্বর্ণের বারসহ চোরাকারবারিকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৩, ২০২৪, ১১:২৭ অপরাহ্ণ
  • ১৮৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ভারতে পাচারকালে নয়টি স্বর্ণের বারসহ চোরাকারবারিকে আটক

কোমরে বিশেষভাবে লুকিয়ে ভারতে পাচারকালে নয়টি স্বর্ণের বারসহ আমজাদ হোসেন খোকন (৫০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩ এপ্রিল) সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদরাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আমজাদ হোসেন খোকন কালিয়ানী গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল বৈকারী সীমান্তের কালিয়ানী মাদরাসা মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় আমজাদ হোসেন খোকন মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরের ডান পাশে লুঙ্গির ভাজে বিশেষভাবে লুকিয়ে রাখা নয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ০১ কেজি ৪৪ গ্রাম এবং মূল্য ১ কোটি ২ লাখ ১০ হাজার ৩২০ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell