শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৮
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

ফরিদপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ বাবা,মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১১, ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ
  • ২৩৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ফরিদপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ বাবা,মরদেহ উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসনে ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ বাবা শাহাদাত খানের (৫৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ডুবে যাওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১০ টার দিকে গোপালপুর ঘাট থেকে আধা কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

মরদেহটি উদ্ধার করে প্রাথমিকভাবে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করে সংশ্লিষ্টরা।

 

নিহত শাহাদাত খানের বাড়ি চরভদ্রাসন ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের। তিনি সপরিবারে ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন।

চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) অফিসার মুর্তজা ফকির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন বুধবার তারা উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় সেদিন উদ্ধারকাজ স্থগিত করা হয়। বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজের পর তারা আবারও উদ্ধার অভিযান শুরু করলে ঘটনাস্থল থেকে কিছু দূরে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম জানান, নদীতে গোসল করতে নেমে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করতে বলা হয়। ঘটনার পরদিন ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, নিহতের পরিবারের সদস্য পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করতে বলা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell