শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪২
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

এবার ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন অভিনেতা আরিফিন শুভ

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১১, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ
  • ২৫৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

এবার ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন অভিনেতা আরিফিন শুভ

ব্যক্তিগত সময়টায় খুব ভালো নেই ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। মাস তিনেক হলো মাকে হারিয়েছেন তিনি।

শোক কাটিয়ে ওঠার আগেই এলো আনন্দ উদযাপনের অনুষঙ্গ ঈদ। গত ঈদেও মাকে সঙ্গে নিয়ে আনন্দে মেতেছিলেন এই তারকা অভিনেতা। এই ঈদে মায়ের অভাব তাড়িয়ে বেড়াচ্ছে তাকে।

 

তাইতো মায়ের স্মৃতি ধরে রাখতে এবার ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন শুভ। সঙ্গে গলায় পরেছেন মায়ের চেনও। সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন নায়ক।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) নিজের ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন শুভ। যেখানে মায়ের উদ্দেশে শুভ লিখেছেন, যখন অনেক কিছু বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না। মা, দেখতে দেখতে তোমার যাবার প্রায় তিনমাস, এখনও বোঝার চেষ্টা করছি যে কি হলো আসলে, আমি কী ঘুম থেকে উঠে দেখব তুমি পাশের রুমটাতেই আছ। সব কিছু কেমন যেন হয়ে গেল। পেশায় অভিনয় শিল্পী হয়েও ‘আমি ঠিক আছি’ নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে।

নিজের দীর্ঘ স্ট্যাটাসে মাকে স্মরণ করে শুভ লেখেন, তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে। মা, আজকে যখন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি নিচে গার্ডরা বলল এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগল এই ভেবে বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই ৮-৯ বছর নোটিশ করেছে।

মায়ের গলার চেইনও নিজের গলায় ঝুলিয়েছেন শুভ। এ নিয়ে লিখেছেন, এবার তোমার গলার চেইনটা নিজেই পরলাম। কিন্তু আমাদের ঐ খুনসুটি করা আর হলো না যে আমি চাইব আর তুমি বলবে নে, কিন্তু খুলে দেবে না।

সবশেষে অভিনেতা লিখেছেন, তোমার সঙ্গে কত গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারক মা। পৃথিবীর সব মাকে ঈদ মোবারক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell