শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৪
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

পঞ্চগড়ে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১২, ২০২৪, ১২:০২ পূর্বাহ্ণ
  • ১৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

পঞ্চগড়ে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন

পঞ্চগড় প্রতিনিধি।।

পঞ্চগড়ে সন্তানের সামনেই পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন শাহনাজ পারভীন (২৫) নামে এক গৃহবধূ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মতিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শাহনাজ পারভীন একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তাদের ৬ বছর ও ৪ মাস বয়সী দুটি সন্তান রয়েছে।

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে শাহনাজের স্বামী মজিদ গার্মেন্টসসহ বিভিন্ন স্থানে কাজ করার সুবাদে ঢাকায় থাকতেন। এই সুযোগে দুই বছর আগে প্রতিবেশী আইনুলের ছেলে রাজুর (২৭) সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন শাহনাজ। এক সময় কোনো কারণে তাদের সে সম্পর্ক ভেঙে যায়।

এ ঘটনার পর থেকে ক্ষিপ্ত থাকে রাজু। এদিকে ঈদের দিন বৃহস্পতিবার সকালে স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা ঈদের নামাজ পড়তে ঈদগাহে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা ক্ষিপ্ত রাজু শাহনাজের বাড়িতে যান। শোবার ঘরে ঢুকে বড় মেয়ের সামনেই রাজু ধারালো ছুরি দিয়ে শাহনাজকে এলোপাতাড়ি আঘাত করে এবং গলা কেটে দিয়ে পালিয়ে যান। এদিকে শিশুটির কান্না ও চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে শাহনাজের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা ও ইউনিয়ন পরিষদে খবর দেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে নগরসংবাদ কে বলেন, মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক রাজু পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টাসহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell