সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪০
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

রাজধানীর খিলগাঁওয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৭, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রাজধানীর খিলগাঁওয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকার একটি বাসায় রোকসানা আক্তার কান্তা (৩০) নামে এক গৃহবধূর মরদেহ পেয়েছে পুলিশ।  পুলিশ জানায়,ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে খিলগাঁও গোড়ান ৮নম্বর পানির পাম্প সংলগ্ন একটি আটতলা বাসার সাততলা থেকে মরদেহটি পায় খিলগাঁও থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান জানান, দুপুরের দিকে সংবাদ পেয়ে গিয়ে দেখা যায়, কান্তার মরদেহ বিছানায় শায়িত। পরিবার থেকে জানা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে স্বামী রাশেদুল ইসলামের সঙ্গে ঝগড়া করে দরজা বন্ধ করে দেন স্ত্রী কান্তা। রাশেদুল দুই সন্তান নিয়ে অন্য রুমে থাকেন।

সকালে ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, কান্তা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন মরদেহ নামিয়ে রাখেন। পুলিশ সন্ধ্যার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

কান্তার বড় ভাই সাইফুল ইসলাম তপন জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফায়দাবাদ গ্রামে। বাবার নাম বাকারিয়া ইসলাম। তারা মতিঝিল এজিবি কলোনিতে থাকেন। তার বোন ও বোনের স্বামী রাশেদ এবং তাদের দুই ছেলে-মেয়ে খিলগাঁও গোড়ানে থাকতেন।

তিনি আরও জানান, স্বামী এক সহকর্মীকে বিয়ে করেছেন, এমন সংবাদ পান কান্তা। এ নিয়ে বেশ কয়েকদিন তাদের মধ্যে ঝগড়া চলছিল। গতকাল রাতেও এসব বিষয় নিয়ে ঝগড়া হয় তাদের।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell