শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২২
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চুরির অভিযোগে,গণপিটুনিতে বাবু নামের যুবকের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৩, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ
  • ২৪০ ০৯ বার দেখা হয়েছে

 

 

সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চুরির অভিযোগে,গণপিটুনিতে বাবু নামের যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে বাবু নামের ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। বাসের ব্যাটারি চুরির অভিযোগে তাকে গণপিটুনি দেওয়া হয়।

তবে ভিকটিমের পরিবারের দাবি নিহত যুবক মাঝে মধ্যে ঘুমের ওষুধ খেলেও কখনও কারো কিছু চুরি করেনি।

সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাতে (নাসিক) ১ নং ওয়ার্ডস্থ হাজী শামসুদ্দিন স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মরদেহ থানায় নিয়ে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মরদেহটি থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, অজ্ঞাত মানুষজন তাকে মারধর করে। পরে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর বাকিটা বলতে পারব।

নিহত ওই যুবক মিজমিজি জোড়া খাম্বা এলাকার বাসিন্দা মৃত ইব্রাহিম বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনতার সঙ্গে কথা বলে জানা যায়, মিজমিজি হাজী শামসুদ্দিন স্কুল সংলগ্নের একটি খালী বালুর মাঠে বাস পার্কিং করে রাখা হয়। গতকাল রাতে মনা নামের এক বাস মালিকের গাড়ি থেকে ব্যাটারি চুরি করে বিক্রির অপবাদ দিয়ে তাকে আটকে রেখে বেধম মারধর করে কয়েকজন। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হলে ভিকটিমের মা ফুলমতি জানিয়েছেন, তার ছেলেকে সোমবার রাতে কিছু লোকজন মারধর করে তার বাসায় দিয়ে যান। অজ্ঞাত ওই মানুষেরা তার কাছে দাবি করেন যে তার ছেলে বাবু বাসের ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি করেছেন। ব্যাটারি ফেরত দিতেও শাসানো হয়েছে।

ভিকটিমের মা ফুলমতি বলেন, আমার ছেলে ঘুমের ট্যাবলেট খেতো কিন্তু চুরি করার কোনো ঘটনা হুনি (শোনা) নাই। অয় (বাবু) টাইলসের কাজ করতো। ঈদের পর আর কাজে যায় নাই।

মামলা করবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, পুলিশ আমাগো ডাকাইছিলো। আমরা তাগো লগে কথা বইলা জানামু।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ভিকটিমের পরিবার এখনো আসেনি। তারা এলেই মামলা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell