শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২৭
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

সোনারগাঁয়ে গৃহবধূ শাহিদা হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে বারদী ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৩, ২০২১, ১:৩৬ পূর্বাহ্ণ
  • ৫২০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সোনারগাঁয়ে গৃহবধূ শাহিদা হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে বারদী ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন।

সোনারগাঁয়ে গৃহবধূ হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। আজ ১২ই আগস্ট বৃহস্পতিবার সকালে বারদী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে ওই এলাকার কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন

এ সময় আসামীদের গ্রেফতারের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম, গৃহবধুর স্বামী জাহাঙ্গীর আলম, মেয়ে শারমিন আক্তার ও ছেলে জাহিদ হাসান। জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে ব্যবসায়ী সাদেকুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে হাবিবুর রহমানের একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

এনিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বিচার সালিস ডাকা হয়। বিচার সালিশ অমান্য করে হাবিবুর রহমান সালিশে উপস্থিত হননি। গত বুধবারও এ জমির বিরোধ মিমাংসায় বিচার সালিশের আয়োজন করা হয়। এ সালিসেও হাবিবুর রহমান উপস্থিত না হয়ে দেশীয় অস্ত্র, টেঁটা, বল্লম, লোহার রড, হকিস্টিক, রামদা, ছেনদা ও লাঠিসোটায় সজ্জিত হয়ে জমি দখলের চেষ্টা করে। এতে বাঁধা দেওয়ায় হাবিবুর রহমানের নেতৃত্বে জিয়া, জামিল হোসেন, মোহাম্মদ হোসেন, মনির হোসেন, রাব্বী, ফারুকসহ ১০-১৫জনের একটি দল সাদেকুর রহমানের লোকজনের উপর হামলা চালায়। এ সময় টেঁটাবিদ্ধ, রামদা ও হকিস্টিকের আঘাতে হয়ে মো. মনির হোসেন, দেলোয়ার হোসেন, শাহিদা বেগম, হামিদা, শারমিন, রেজাউল ও শাকিল আহত হয়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গত ৫ই আগস্ট বৃহস্পতিবার রাতে শাহিদা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরদিন ৬ই আগস্ট শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে নিহত নারীর ময়না তদন্ত শেষে দুপুরে আলগীরচর সামাজিক কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘ এক সপ্তাহ পার হলেও পুলিশ এখন কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই এলাকার নারী পুরুষ একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, হত্যাকান্ডের ঘটনায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। দুইজনকেই একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাদের দু-এক দিনের মধ্যে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell