বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪৮
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটিতে চঞ্চল চৌধুরীকেও দেখা যাবে

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৭, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ
  • ২৬৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটিতে চঞ্চল চৌধুরীকেও দেখা যাবে

আসছে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি। এর টিজার প্রকাশ পেয়েছে আজ (৭ মে) বিকেল ৫টার দিকে। শাকিবের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুফান’ সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে।

‘তুফান’ সিনেমার এ টিজারের সময়সীমা ১ মিনিট ২১ সেকেন্ড। এটি দেখে ভক্তরা বলেছেন টিজারেই যেন ঝড় তুলেছেন ঢালিউড কিং খান।

শাকিবকে এ টিজারের শুরুতেই অস্ত্র হাতে দেখা যায়। ভিডিওজুড়েই নায়কের দাপট নজরকাড়ার মতো। কেউ কেউ বলছেন শাকিবকে এমন বিধ্বংসী রূপে পূর্বে আর দেখা যায়নি।

টিজারে শাকিবকে অস্ত্র হাতে সব কিছু তছনছ করতে দেখা যায়। তার দুর্ধর্ষ লুকে উচ্ছ্বসিত ভক্তরা। টিজারের শেষে চঞ্চল চৌধুরীরও দেখা মেলে।

টিজারে চঞ্চলকে অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, ‘তুফান, খুব ভয় পাইছি রে হেহেহেহে। এ সংলাপের শেষেই আরও একবার বিধ্বংসী রূপে শাকিব উপস্থিত হন।

এ প্রজন্মের আলোচিত নির্মাতা রায়হান রাফী পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনার ‘তুফান’ সিনেমাটি তৈরি হচ্ছে। এতে মূল চরিত্রে রূপদান করেছেন শাকিব খান। তার বিপরীতে মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলাকে দেখা যাবে। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীসহ আরও অনেক তারকার দেখা মিলবে এ সিনেমায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell