শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৫
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

জাল ভোট দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় এক যুবককে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৮, ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ
  • ১৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

জাল ভোট দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় এক যুবককে আটক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের মনিগ্রামে অবস্থিত একটি কেন্দ্রে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিকেলে ওই যুবককে আটক করা হয়।

 

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে ‘এমডি হামিম হোসেন’ নামে একটি ফেসবুক আইডি থেকে ভোট দেওয়ার ভিডিওটি আপলোড করা হয়। ওই ভিডিওতে দেখা যায়, ভোটদানকারী তার পছন্দের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলের দোয়াত-কলম প্রতীকসহ অন্য পদের পছন্দের প্রার্থীদের প্রতীকেও পরপর সিল মেরে যাচ্ছেন। উপজেলার নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে এই ঘটনায় হামিম হোসেন (২২) নামে এক যুবককে আটক করে পুলিশ।

ওই যুবকের ভিডিও ছড়িয়ে পড়লে গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করেন এবং ওই কেন্দ্রের ভোট বাতিলের দাবি জানান।

তিনি বলেন, একজন ভোটার ভোটকক্ষে ঢুকে চেয়ারম্যান পদের তিনটা ব্যালট পেপারে সিল মারাটা জাল ভোট। এটা দেওপাড়া ইউনিয়নের প্রতিটি কেন্দ্রেই ঘটেছে। তাই দেওপাড়া ইউনিয়নের নির্বাচন বাতিল চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ রাজশাহী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান।

রাজশাহী পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান বলেন, ভোট কক্ষে ঢুকে ভোট প্রদানের ভিডিও ধারণ করা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা আপলোড করা দুটোই অপরাধ। এ ঘটনায় একজনকে আটক করে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell