মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

কামরাঙ্গীরচরে আর্থিক অসচ্ছলতার কারণে ছেলেকে চিকিৎসা করাতে না পারার হতাশা থেকে মায়ের আত্মহত্যা!

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১২, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

কামরাঙ্গীরচরে আর্থিক অসচ্ছলতার কারণে ছেলেকে চিকিৎসা করাতে না পারার হতাশা থেকে মায়ের আত্মহত্যা!

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসায় বিষপানে আফরোজা আক্তার (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আর্থিক অসচ্ছলতার কারণে একমাত্র ছেলেকে চিকিৎসা করাতে না পারার হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

রোববার (১২ মে) বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহত আফরোজার স্বামী মো. রানা জানান, তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচরের টেনারি পুকুর পাড়ে থাকেন। সকালে বাসা থেকে কর্মস্থল গুলিস্তানে কাপড়ের দোকানে চলে যান রানা। এর কিছুক্ষণ পর বেলা ১১টার দিকে শাশুড়ির মাধ্যমে খবর পান, আফরোজা বাসায় বিষপান করেছেন। সঙ্গে সঙ্গে স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার ‘স্টমাক ওয়াশ’ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আফরোজার চাচা জাহাঙ্গীর আলম জানান, আফরোজা-রানা দম্পতির একমাত্র ছেলে আফরাজের (৩) জন্মগতভাবে কিডনিতে সমস্যা রয়েছে। সেজন্য তাকে দীর্ঘদিন ধরে চিকিৎসা করানো হচ্ছে। তার চিকিৎসার খরচ ও সংসার চালানো অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর্থিক অসচ্ছলতার কারণে হতাশাগ্রস্ত হয়ে আফরোজা বিষপান করেছেন বলে ধারণা করছেন তার স্বামী রানা।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিক তদন্ত শেষে জানা গেছে, গৃহবধূর স্বামী স্বল্প আয়ের সেল্সম্যানের চাকরি করেন। তাদের একমাত্র ছেলের কিডনির সমস্যা রয়েছে। শিশুটির চিকিৎসা করাতেই পরিবারটি হিমশিম খাচ্ছিল। এ কারণে হতাশা থেকে গৃহবধু আফরোজা বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে ঘটনাটি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell