মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৭
শিরোনামঃ
দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

মা দিবস উপলক্ষে ১১ জন গর্ভধারিণী কৃতি মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা দিলেন

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৩, ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ
  • ৩৩৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মা দিবস উপলক্ষে ১১ জন গর্ভধারিণী কৃতি মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা দিলেন

বাংলাদেশসহ পুরো বিশ্বে মায়েদের স্মরণ করতে পালিত হচ্ছে ‘বিশ্ব মা দিবস’। দিবস উপলক্ষে ১১ জন গর্ভধারিণী কৃতি মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।

 

সোমবার (১৩ মে) রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে ১১ জন মায়ের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন (রিমি)।

সম্মাননাপ্রাপ্ত মায়েরা হলেন—জামালপুরের দেওয়ানগঞ্জের মোছা. অবিরণ নেছা, পিরোজপুর জেলার সদর উপজেলার কাজী রুহিয়া বেগম হাসি, মুন্সিগঞ্জের সিরাজদিখানের ফরিদা ইয়াসমিন, কক্সবাজারের মহেশখালীর মিনা রাণী পাল, কুষ্টিয়ার কালীশংকরপুরের রওশন আরা রহমান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মোছা. আফরোজা বেগম, পাবনা সদর উপজেলার রহিমা খাতুন, কুড়িগ্রাম রাজারহাটের শ্রীমতি মিনা রানী রায় সিং, গাইবান্ধার গোবিন্দগঞ্জের মোছা. জাহানারা বেগম, নরসিংদীর শিবপুর উপজেলার জাকিয়া খন্দকার এবং কিশোরগঞ্জের অষ্টগ্রামের মায়া রানী দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, মা শুধু একটি শব্দ নয়, মা হলো একটি আবেগের নাম, মা হলো আমাদের শেষ আশ্রয়স্থল। সন্তানের  উন্নয়নের জন্য একজন মা নির্দ্বিধায় সবকিছু উজাড় করে দিতে পারেন।

তিনি বলেন, সমাজ ও সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত কোনো প্রকার বিনিময় ছাড়া যিনি স্নেহ, মায়া-মমতা দিয়ে আমাদের বড় করে তোলেন তিনি হলেন মা। সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনে মায়ের সারা জীবনের সকল ত্যাগ ও শ্রমের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা অনুধাবন করাই মূলত মা দিবস উদযাপনের মূলমন্ত্র।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। আয়োজনে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচারক কেয়া খান। অনুষ্ঠানে সম্মাননা হিসেবে একটি ক্রেস্ট, সনদপত্র এবং অর্থমূল্য হিসেবে প্রাইজবন্ড তুলে দেওয়া হয় কৃতি মায়েদের হাতে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell