রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৮
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

বন্দরে কোচিং না করায় ছাত্রকে পিটিয়ে আহত, অভিযোগ দুই শিক্ষকের বিরুদ্ধে

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৩, ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ
  • ২৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বন্দরে কোচিং না করায় ছাত্রকে পিটিয়ে আহত, অভিযোগ দুই শিক্ষকের বিরুদ্ধে

নারায়ণগঞ্জের বন্দরে কোচিং না করায় গিয়াস উদ্দিন চৌধুরী মর্ডান একাডেমি নামে এক শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে আহত করার উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে।

সোমবার (১৩ মে) সকাল ১১টায় বন্দর আমিন আবাসিক এলাকায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

 

 

নির্যাতিত শিক্ষার্থীর নাম রাহাত, তার বাবার নাম রাসেল। বন্দরের আমিন আবাসিক এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকে রাহাত। অভিযুক্তরা হলেন – গিয়াস উদ্দিন চৌধুরী মর্ডান একাডেমি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী ও প্রতিষ্ঠানের গণিত শিক্ষক সোহেল।

এ ব্যাপারে আহত শিক্ষার্থীর মা অভিযোগ করেন, গিয়াস উদ্দিন চৌধুরী একাডেমির গণিতের শিক্ষক সোহেল আমার ছেলেকে আলাদাভাবে কোচিং করার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছিলেন। ছেলে শিক্ষকের কথায় রাজি না হলে প্রতিনিয়ত তার ওপর ক্ষোভ প্রকাশ করতেন সোহেল এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় অপমান অপদস্থ করতেন তিনি। এর ধারাবাহিকতায় সোমবার আমার ছেলে স্কুলে দেরি করে গেলে শিক্ষক সোহেল তাকে এলোপাতাড়ি পেটায়। আমার ছেলে স্কুলের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের কাছে অভিযোগ জানালে তিনি উল্টো ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে এলোপাতাড়ি মারধর করেন।

অভিযোগের বিষয়ে জানতে স্কুলে গেলে গণিত শিক্ষক সোহেলকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে গিয়াস উদ্দিন চৌধুরী মর্ডান একাডেমির চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থী নিয়মিত স্কুলে উপস্থিত না থাকায় তাকে শাসন করা হয়েছে।

এ ব্যাপারে বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান বলেন, বিষয়টা অবগত হলাম, স্কুলে গিয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell