শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৮
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে গৃহবধূ আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২০, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ
  • ১২৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে গৃহবধূ আত্মহত্যা

নেত্রকোনার দুর্গাপুরে শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে সাথী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২০ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে দুপুরে স্বামীর বসতবাড়ি দুর্গাপুর পৌর শহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় বিষপানের ঘটনা ঘটে।

অভিযুক্ত শাশুড়ির নাম জরিনা খাতুন। নিহত সাথী আক্তার দক্ষিণ ভবানীপুর এলাকার হোসেন আলীর স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সাথী আক্তারকে অত্যাচার করে আসছিলেন শাশুড়ি জরিনা খাতুন। বিভিন্ন সময় মারধরও করতেন। এসব সহ্য করতে না পেরে থানায় অভিযোগ করেন সাথী আক্তার। এরপর অত্যাচার আরও বেড়ে যায়। আজ দুপুরে শাশুড়ি ও দেবর গালমন্দ করলে একপর্যায়ে বিষপান করেন সাথী। পরে স্বামী ও সন্তানরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাথী আক্তারের মেয়ে সেলিনা আক্তার বলেন, ‘দাদির অত্যাচার যন্ত্রণা সহ্য না করতে পেরে বিষপান করেছে আমার মা।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসা শুরুর পরপরই মারা যান ওই নারী।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছলিম উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell