বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৬
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে গাছের চারা রোপণ ও বিতরণ

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৫, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ
  • ২৩০ ০৯ বার দেখা হয়েছে

 

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে গাছের চারা রোপণ ও বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে একযোগে ৩৫ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। জেলায় মোট এক লাখ ৪১ হাজার ৬৮০টি গাছের চারা রোপণ করা হবে।

বুধবার (৫ জুন) সকালে সদর উপজেলার চাম্পাতলা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্ধোধন করেন জেলা প্রশাসক আবুজাফর রিপন।

এসময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলদ, বনজ ও ফুলগাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় আঙিনা ও সড়কের পাশে একযোগে রোপণে অংশ নেয় তারা। দিনব্যাপী জেলার ছয় উপজেলায় একযোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন, জাতির পিতা আয়ু পেয়েছিলেন ২০ হাজার ২৪০ দিন। এ সংখ্যার সাতগুণ বেশি বৃক্ষ-ফুল-ফলে মুন্সিগঞ্জ হবে রঙিন। জেলায় এক লাখ ৪১ হাজার ৬৮০টি গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবসে ৩৫ হাজার গাছের চারা রোপণ করা হলো। আগস্ট মাস পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি চলবে।

তিনি আরও বলেন, শুধু রোপণই নয়, পরিচর্যার বিষয়েও তদারকি চলবে। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা গাছের চারা রোপণ করে তারা একটি করে নাম দেবে। এতে বৃক্ষের প্রতি তাদের সচেতনতা বাড়বে।

জেলা প্রশাসনের এ কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell