বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৫
শিরোনামঃ
রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত ৭৪ বছর ধরে চলছে শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালীপূজা। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান নদীর পুর্বতীর দিয়ে বালুবাহী বল্কহেড চলাচল ঠেকাতে” চৌহালীতে আবারও জনতার  ভিক্ষোভ ১ বছর বয়সে মুকুল রায়ের প্রয়াণ‌ ও বিধানসভায় সকলে শেষ শ্রদ্ধা জানালেন। কল্যাণীতে জনসংযোগে জোর, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ডা. সুরজিত সরকার। ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা।

স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৯, ২০২৪, ৯:৪৩ অপরাহ্ণ
  • ১৮৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

কক্সবাজারের রামুতে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  বুধবার (১৯ জুন) ভোরে রামুর ঈদগড় ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের উপরের খিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) ও তার স্বামী নুর মোহাম্মদ (২৮)। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।

নিহত রুবির মা আমিনা খাতুন বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৮ জুন) দিনগত রাত ২টায় স্থানীয় আবদুর রশিদের ছেলে রমজানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে এবং রান্না ঘরে ঘুমিয়ে থাকা তার মেয়ে রুবি ও জামাতা নুরকে ধারলো দা দিয়ে গলা কেটে হত্যা করে।

রুবির বাবা কামাল হোসেন জানান, ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী রমজান বিয়ের আগে তার মেয়েকে উত্যক্ত করতেন। তার সঙ্গে মেয়ের বিয়ে না দেওয়ায় তিনি তাদের দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন।

স্থানীয় ইউপি সদস্য কামরুল আমিন জানান, তিন মাস আগে রুবির সঙ্গে নুর মোহাম্মদের বিয়ে হয়। নুর পেশায় দিনমজুর। বিয়ের পর থেকে রুবি স্বামীকে নিয়ে তার নানার বাড়িতে বসবাস করছিলেন। কিছুদিন আগে রুবির মায়ের সঙ্গে তার বাবার বিয়ে বিচ্ছেদ হয়। এই কারণে মা আমিনা মেয়ে রুবিকে নিয়ে পৈতৃক বাড়িতে মায়ের (রুবির নানি) সঙ্গে বসবাস করে আসছিলেন। ভোরে রুবি ও নুর রান্না ঘরে ঘুমিয়েছিলেন।

এদিকে জোড়া হত্যাকাণ্ডের খবর পেয়ে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এবং সিআইডি ও পিবিআইয়ের বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ হত্যার বিষয়টি নিশ্চিত করে ওসি আবু তাহের দেওয়ান জানান, গভীর রাতে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আটকের কাজ করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell