সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১৪
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

ত্বকের জেল্লা বাড়ানোর জন্যে জেনে নিন আমন্ড খাওয়ার সঠিক নিয়ম

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৬, ২০২৪, ১১:১০ অপরাহ্ণ
  • ২১৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

ত্বকের জেল্লা বাড়ানোর জন্যে জেনে নিন আমন্ড খাওয়ার সঠিক নিয়ম

ত্বকের জেল্লা বাড়ানোর জন্যে আমন্ড খেতে পারেন আপনি। কিন্তু আমন্ড খাওয়ার একটি সঠিক নিয়মও রয়েছে।

কীভাবে খাবেন এবং ঠিক কী কী উপকার পাবেন, তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করা হলো। আর দেরি না করে জেনে নিন আপনিও।

শরীর চাঙা রাখতে কার্যকরী ভূমিকা পালন করে আমন্ড। তাইতো পুষ্টিবিদরাও প্রতিদিন ক’টি কয়েক আমন্ড খাওয়ার পরামর্শ দেন।

আসলে আমন্ডে রয়েছে একাধিক উপকারী ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। আর এসবের গুণে ত্বকের জেল্লা হবে দেখার মতো। তাই আর দেরি না করে ঝটপট জেনে নিন আমন্ডের উপকারিতা।

পানিতে ক’টি আমন্ড ভিজিয়ে রাখুন সারা রাত। পরের দিন সকালে উঠে খালি পেটে সেই ভেজানো আমন্ড খেয়ে নিন। টানা কয়েক সপ্তাহ নিয়ম করে খেলেই উপকার মিলবে।

আমন্ডে রয়েছে ভিটামিন ‘ই’। যা ত্বকের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করবে। ফলে ত্বকের টানটান ভাব অটুট থাকবে এবং বলিরেখাও মলিন হয়ে যাবে। ফলে অকালে হানা দেবে না বার্ধক্য। এমনকি তারুণ্যও বজায় থাকবে ষোলো আনা।

আমন্ডে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। যা আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সক্ষম। এমনকি ত্বকের জেল্লাও বাড়াবে তরতরিয়ে।  এজন্য নিয়ম করে আমন্ড খেলে শুষ্ক-রুক্ষ ত্বকের সমস্যা বাগে চলে আসবে খুব সহজে। কমবে ত্বকের জ্বলা-চুলকানিও।

আমন্ডে ওমেগা ‘থ্রি’ ফ্যাটি অ্যাসিড এবং পলিফেনলের মতো একাধিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে। এসব উপাদান আপনার ত্বকের প্রদাহ কমাবে। ফলে একনের মতো ত্বকের ছোট-বড় সমস্যা চলে আসবে নিয়ন্ত্রণে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell