মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৬
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

সরকার প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে- মির্জা ফখরুল 

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১, ২০২৪, ১০:৩৯ অপরাহ্ণ
  • ২০৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সরকার প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে- মির্জা ফখরুল

সরকার চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ জুলাই) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করে। এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের যারা আছেন তারা কেউ সত্য কথা বলে না, সবসময় প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে।

ভারতের সঙ্গে সরকারের সমঝোতা চুক্তির সমালোচনা করে তিনি বলেন, সমঝোতা চুক্তিগুলোতে পরিষ্কার বলা আছে যে কোন কোন বিষয়ে সমঝোতা হয়েছে। সমঝোতারগুলোর অর্থই হচ্ছে অতি অল্প সময়ে আমাদের ভারতের ওপর নির্ভরশীল করবে, যেটা প্রমাণিত। সবচেয়ে মারাত্মক হচ্ছে, রেললাইন নির্মাণ। এটি বাংলাদেশের মানুষের কোনো কাজে আসবে না।

বিএনপি মহাসচিব বলেন, আকাশ ও নৌপথে পার্টনারশিপ দেওয়া হয়েছে। এটাতে কোনো আপত্তি নেই। আপত্তি হলো বাংলাদেশের মানুষ কী পেলো? আমরা তো কিছুই পাইনি। সাধারণ তিস্তা নদীর পানি আমরা পাইনি। অভিন্ন নদীর পানির হিসসা আমরা পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না।

তিনি বলেন, আমরা যেটা বলছি, সত্য বলছি। কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। অবৈধ এই সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চক্রান্ত করছে।

নতুন করে সমমনা জোটের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন আন্দোলন চাঙ্গা করতে, এ প্রক্রিয়া কোন পর্যায়ে আছে- জানতে চাইলে ফখরুল বলেন, প্রক্রিয়া চলছে, শিগগির জানা যাবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা জাতীয় ও আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধীপক্ষকে হয়রানি করছে, গ্রেফতার করছে, কারাগারে নিক্ষেপ করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell