শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

রূপগঞ্জ থেকে তিনটি শক্তিশালী আইডি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ
  • ২৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রূপগঞ্জ থেকে তিনটি শক্তিশালী আইডি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ থেকে তিনটি শক্তিশালী আইডি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বোমা তিনটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) বোম্ব ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ভবনটির তৃতীয় তলার রুমের ভেতরে একটি এবং বাকি দুটি ভবনের পাশে খোলা মাঠে নিষ্ক্রিয় করা হয়। এসময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে।

এর আগে সকাল থেকেই ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রূপগঞ্জের বরপা আড়িয়াবো এলাকার জাকির হোসেন নামের এক সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও করে রাখেন এটিইউ সদস্যরা। বিকেলে বাড়ির গ্যাস লাইন ও বিদ্যুৎ লাইন বন্ধ করে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত টিম ভেতরে প্রবেশ করে অভিযান কার্যক্রম পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ধরনের তিনটি আইডি বোমা, চাপাতিসহ বিভিন্ন রকমের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওই বাড়ির ভাড়াটিয়া শাহনেওয়াজ বলেন, ‘কখনো বুঝতে পারিনি এখানে জঙ্গি বসবাস করে। তবে একজন হুজুর বসবাস করতেন। তিনি কারও সঙ্গে তেমন কথা বলতেন না। হঠাৎ করেই তিনি এই বাসা ছেড়ে চলে যান।’

আরেক ভাড়াটিয়া পোশাকশ্রমিক ইমন বলেন, ‘আমরা পাশাপাশি রুমে বসবাস করতাম। তারা (যাদের রুম থেকে বোমা উদ্ধার) স্বামী-স্ত্রী বসবাস করতেন। কখনো জানতাম তারা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। প্রশাসনকে ধন্যবাদ জানাই তাদের শনাক্ত করতে পেরেছে। অন্যথায় আমাদের জীবন হুমকির মুখে ছিল।’

 

ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) সানোয়ার হোসেন বলেন, ‘গতমাসের ৮ ও ৯ তারিখে নেত্রকোনায় একটি অভিযান পরিচালনা করে জেলা পুলিশ ও আমাদের অ্যান্টি টেরোরিজম ইউনিট। পরে সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশব্যাপী অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে গতকাল কক্সবাজার থেকে একজনকে গ্রেফতার করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজ শুরু হয়। প্রথমে ভবনটি শনাক্ত করে ঘেরাও করা হয়।’

ভবনটিতে ২০টি রুম রয়েছে। একেক রুমে একেক বাসিন্দা থাকেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বুঝতে সময় লেগে যায়। একপর্যায়ে বুঝতে পারি একটি রুমে তালা দেওয়া রয়েছে। তারা (রুমের বাসিন্দা) দুদিন আগে হঠাৎ করেই চলে গেছে বলে জানতে পারি। তবে দুজন সদস্য অবস্থান করতো। তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল। তাদের মধ্যে একজন নতুন সদস্যদের প্রশিক্ষণ দিতো। আইডি ও আইটি সম্পর্কিত বিষয়গুলো প্রশিক্ষণ দিতো।’

পুলিশ সুপার সানোয়ার হোসেন আরও বলেন, ‘একটি রুমে আইটি সম্পর্কিত অনেকগুলো ডিভাইস ও তিনটি বোমা পাওয়া গেছে। পরে একটি রুমের ভেতরে ও বাকি দুইটি বাইরে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হবে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell