শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সোনারগাঁয়ে দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা,সাক্ষীকে প্রাণনাশের হুমকি

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৪, ২০২৪, ৯:২৯ অপরাহ্ণ
  • ২৩৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সোনারগাঁয়ে দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা,সাক্ষীকে প্রাণনাশের হুমকি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মফিজুর রহমান রতন নামে এক দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা মামলার সাক্ষী ওমর ফারুককে প্রাণনাশের হুমকি দিয়েছেন আসামিরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওমর ফারুক।

বুধবার বিকেল সাড়ে ৪টায় সোনারগাঁয়ের মুন্দিরপুর গ্রামে তার বাড়ির সামনে এসে আসামিরা হুমকি দিয়েছেন বলে জানান তিনি।

 

সোনারগাঁ থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর গ্রামে গত শনিবার বিকেলে জমি সংক্রান্ত একটি বিচার সালিশ বৈঠক বসে। সালিশি বৈঠক থেকে ফেরার পথে সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মফিজুর রহমান রতন তার মামা ওমর ফারুকের বাড়িতে যান। আগে থেকে ওত পেতে থাকা রাসেল আহমেদ খোকনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তার ওপর হামলা করে।

এ সময় ওমর ফারুক হামলাকারীদের বাধা দিয়ে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে দলিল লেখক রতনকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করে হামলাকারীরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রতনের বড় ভাই মহসিন ভূঁইয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে ওমর ফারুককে সাক্ষী করা হয়।

গত বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে ৪-৫টি মোটরসাইকেল যোগে রাসেল আহমেদ খোকনের নেতৃত্বে পুনরায় মুন্দিরপুর গ্রামের মান্নানের ছেলে কালু, মাঝের চর গ্রামের রিপনের ছেলে তামিম, একই গ্রামের নূর হোসেনসহ ৭-৮ জনের একটি দল ওমর ফারুকের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে মামলায় সাক্ষী না দেওয়ার জন্য হুমকি দেন তারা। সাক্ষী দিলে ওমর ফারুক ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেন।

নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন ওমর ফারুক। তিনি বলেন, আসামিরা খুবই খারাপ প্রকৃতির। আমার একটি বিবাহযোগ্য মেয়ে রয়েছে। আমার বাড়িতে এসে তারা মামলায় সাক্ষী না দিতে হুমকি দিয়েছেন। রূপগঞ্জ থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে আমাকে বাড়ির সামনে প্রাণনাশের হুমকি দেন। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জিডি করেছি।

সোনারগাঁ থানার ডিউটি অফিসার মুহাম্মত রফিকুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell