রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩৫
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

রাজধানীর পল্লবীতে শিশুকে পিটিয়ে হত্যা,আটক বাবা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৪, ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ
  • ২০৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

রাজধানীর পল্লবীতে শিশুকে পিটিয়ে হত্যা,আটক বাবা

রাজধানীর পল্লবীতে জুবায়ের (৮) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বাবা সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জুবায়ের তার বাবা সেলিম মিয়ার সঙ্গে পল্লবীর সেকশন ১১ পলাশ নগর এলাকায় বসবাস করতো। কিছুদিন আগে সেলিমকে তালাক দেন তার স্ত্রী। হয়ত কোনো কারণে উত্তেজিত হয়ে বুধবার রাতে জুবায়েরকে মারধর করেন সেলিম। এতে জুবায়ের অসুস্থ হয়ে পড়ে।

বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীদের চাপের মুখে সেলিম তার সন্তানকে বৃহস্পতিবার সকালে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুবায়েরের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে দুপুর ১২টার দিকে হাসপাতালে যায়। সেখান থেকে জুবায়েরের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি অপূর্ব হাসান আরও বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের শুরুতে সেলিম তার ছেলে জুবায়েরকে মারধরের বিষয়টি অস্বীকার করেন। কিন্তু জুবায়েরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সেলিমের গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলা এলাকায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell