সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৭
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

ফজরের নামাজ পড়েই দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকারে যুবক নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৬, ২০২৪, ৯:৪১ অপরাহ্ণ
  • ২৯৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

ফজরের নামাজ পড়েই দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকারে যুবক নিহত

জেলায় ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকারে নুরুল ইসলাম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে ফজরের নামাজের পরপরই রাজশাহীর পবা উপজেলার মুরারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত নুরুল ওই এলাকার পাতান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন নুরুল। পথে দুর্বৃত্তরা তাকে ধাওয়া দিয়ে পেছন থেকে ধারালো হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে তার আরেক পা কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে তার পরিবার। তবে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল বাশার জানান, নিহত যুবকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এমন নৃশংসতা তা এখনও স্পষ্ট জানা যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell