বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৭
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে  তালাবদ্ধ করে সন্তানরা,উদ্ধার করেছে সেনাবাহিনী

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৭, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ
  • ১৪২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে  তালাবদ্ধ করে সন্তানরা,উদ্ধার করেছে সেনাবাহিনী

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তির লোভে এক বৃদ্ধ নারীকে নির্যাতন করে তিন মাস ঘরে তালাবদ্ধ করে রেখেছিল তার সন্তানরা। খবর পেয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

পৌর শহরের গোকর্ণঘাট এলাকা থেকে শুক্রবার (১৬ আগস্ট) তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বৃদ্ধার নাম মোসাম্মৎ জাহানারা বেগম (৭০)। তিনি ওই এলাকার মৃত হাজী মোহাম্মদ আবদু মিয়ার স্ত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, জাহানারা বেগমের ৯ ছেলে এবং ৩ মেয়ে। একজন ছাড়া বাকি সন্তানেরা সম্পত্তির লোভে তাদের মাকে তিন মাস ধরে একটি ঘরে বন্দি করে রাখে। তাদের মাকে মারধর করে সঠিক সময় খাবার দেয় না। অনেক সময় তাকে বস্তায় ভরে রাতে ফেলে দিয়ে আসবে এমন ভয়ও দেখায় এবং ঘরে সব সময় তালাবন্দি করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. দিদারুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় বৃদ্ধাকে তালাবদ্ধ রুম থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার আট সন্তানকে ক্যাম্পে ডেকে নিয়ে আসা হয়। পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই করতে স্থানীয় সাত নম্বর ওয়ার্ল্ড কাউন্সিলর মো. ফারুক আহমেদ ডেকে নিয়ে আসা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করতে পেরে আট সন্তানকে তাদের মায়ের কাছে ক্ষমা চাওয়া ও কান ধরে উঠবস করানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার মো. দিদারুল আলম জানান, ওই বৃদ্ধা মা ক্ষমা করে দেওয়ায় তার কথা মতো প্রাথমিকভাবে মুচলেকা রেখে সন্তানদের ছেড়ে দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell