বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

নওগাঁয় নারী ও তার ছেলেকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২০, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

নওগাঁয় নারী ও তার ছেলেকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

নওগাঁয় এক নারী ও তার ছেলেকে হত্যার দায়ে সুমন সরকার ওরফে টিটু (৫০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুমন সরকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তুলারামপুর এলাকার বাসিন্দা। রায়ের সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৭ ডিসেম্বর বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে একটি ব্যাংককের নওগাঁ শাখার ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকারের স্ত্রী নিতা সরকার (৩৩) ও ছেলে জয়তু সরকার (৬) নওগাঁ শহরের উকিলপাড়ার ভাড়া বাসায় খুন হন। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার নওগাঁ সদর থানায় হত্যা মামলা করেন। পরে সন্দেহভাজন আসামি হিসেবে সুমন সরকারকে ২০১৩ সালের ১৩ জানুয়ারি কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। সুমন হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতের কাছে জবানবন্দি দেন। সুমন জবানবন্দিতে বলেন, ব্যাংক কর্মকর্তা জয়ন্ত সরকারের কাছে টাকা দাবি করে না পেয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছেন। নওগাঁয় হত্যাকাণ্ড ঘটানোর পর সুমন কুমিল্লায় আশ্রয় নেন। সেখানে মাদক কেনা-বেচায় জড়িয়ে পড়েন তিনি। এ মামলায় ২০১৩ সালের ১৫ জুন সুমন সরকারকে একমাত্র আসামি করে মামলার তদন্তকারী কর্মকর্তা দণ্ড বিধির ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় সুমনকে এ সাজা দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি সামসুর রহমান।

আসামিপক্ষের আইনজীবী শুভ্র সাহা জানান, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell