বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩০
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৫, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ
  • ১৩২ ০৯ বার দেখা হয়েছে

 

 

অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে আখক্ষেতে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের বাসিন্দা কৃষক আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কৃষক আরশেদ আলী তার আখক্ষেতে চুরি ঠেকাতে ও শিয়ালের হাত থেকে রক্ষা করতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। পরে সকালে অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্বামী আরশেদ তা স্ত্রী রাহিমা বেগমকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানান, কৃষক আরশেদ তার আখক্ষেতে চুরি ঠেকাতে ও শিয়ালের হাত থেকে রক্ষা করতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। পরে সকালে তারা বিদ‌্যুৎ সং‌যোগ বন্ধ না ক‌রে ক্ষেতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনই মারা যায়। ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মর‌দেহ উদ্ধার ক‌রা হ‌য়েছে। আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell