সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

স্কুলছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত যুবকের ১ মাসের কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

স্কুলছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত যুবকের ১ মাসের কারাদণ্ড

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

দিনাজপুরের খানসামা উপজেলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগে মো.শাকিল ইসলাম (২২) এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

৩ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা ও অভিযুক্ত ঐ যুবক দোষ স্বীকার করায় ভ্রামমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।

আটককৃত যুবক শাকিল আহমেদ উপজেলার খামারপাড়া দুহশুহ গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে। ভুক্তভোগী ঐ শিক্ষার্থী স্থানীয় একটি প্রতিষ্ঠানে অধ্যয়নরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে ভুক্তভোগী ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তি তার শরীরের হাত দেয়। এসময় ছাত্রী (ফাতেমা আক্তার) ছদ্মনাম চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। উৎসুক জনতা ঐ যুবককে মারধর করে পুলিশে খবর দেয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ঘটনাস্থলেই তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, খবর পেয়ে ওই যুবককে আটক করা হয়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিকেলে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell