সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

হেফাজতে ইসলামের কর্মী নিহতের মামলায় থানার সাবেক ওসি তিন দিনের রিমান্ডে

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৪, ২০২৪, ২:১৩ পূর্বাহ্ণ
  • ১৭৪ ০৯ বার দেখা হয়েছে

হেফাজতে ইসলামের কর্মী নিহতের মামলায় থানার সাবেক ওসি তিন দিনের রিমান্ডে

হাটহাজারী প্রতিনিধি।।

সাড়ে তিন বছর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে ঘিরে হাটহাজারীতে গুলিতে হেফাজতে ইসলামের কর্মী নিহতের মামলায় থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন শুনানি শেষে এ আদশ দেন।

হাটহাজারী থানার ওসি হাবিবুর রহমান নগরসংবাদ কে বলেন, ঢাকা থেকে রফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করতে হাটহাজারী থানা-পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে।শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তাঁর সফরের বিরোধিতা করে সেদিন হাটহাজারীতে বিক্ষোভ-মিছিল করে হেফাজত ইসলাম। তখন থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে চারজন নিহত হন।

নিহতদের একজন হাটহাজারী বড় মাদ্রাসা হিসেবে পরিচিত দারুল উলুম মুঈনুল ইসলামের দাওরায়ে হাদিসের পরীক্ষার্থী রবিউল ইসলাম। ঘটনার সাড়ে তিন বছর পর গত ২৩ অগাস্ট শুক্রবার তার বাবা আব্দুল জব্বার মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি করা হয় হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলামকে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell