বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৫
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

বিচ্ছেদের এক বছর পূর্ণ,দিনটি অন্যরকম উদযাপন করলেন পরী

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৮, ২০২৪, ৯:৪৯ অপরাহ্ণ
  • ২২৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

বিচ্ছেদের এক বছর পূর্ণ,দিনটি অন্যরকম উদযাপন করলেন পরী

দাম্পত্যে টানাপোড়েনে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর বিচ্ছেদ হয় আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির। সেই হিসেবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিচ্ছেদের এক বছর পূর্ণ হয় তাদের।

দিনটি অন্যরকম উদযাপন করলেন পরী।

 

নিজের ফেসবুকে এক পোস্টে পরী লেখেন ‘কংগ্রাচুলেশনস পরী’! সেসময় বিষয়টি বোঝা না গেলেও মঙ্গলবার রাতে বিষয়টি স্পষ্ট করেন এই অভিনেত্রী নিজেই। তিনি জানান, রাজের সঙ্গে তার বিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে!

এসময় সন্তান পূণ্য ও দত্তক নেওয়া আরেক কন্যা সন্তানের সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করেন পরী। লিখেন নিজের উপলব্ধির কথা।

পরীর সেই উপলব্ধি এমন, আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।

ভালো থাকতে শিখে গেছেন জানিয়ে এসময় পরী লেখেন, আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে ঝাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! শুকরিয়া। আমারা ভালো আছি।

সবশেষে পরী নিজেকে ডিভোর্স অ্যানিভার্সারির জন্য শুভ কামনাও জানান!

উল্লেখ্য, ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে সম্পর্কে জড়ান রাজ-পরী। এরপর ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। তবে বিষয়টি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। এরপর সে বছরই ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে আবার বিয়ের পিঁড়িতে বসেন রাজ-পরী।

ওই বছরের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান। আর ২০২৩ সালে পারিবারিক কলহের জেরে বিচ্ছেদের পথ বেছে নেন তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell