শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩২
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতির, ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩০, ২০২৪, ১:৪৪ পূর্বাহ্ণ
  • ২২৬ ০৯ বার দেখা হয়েছে

 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতি, ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।।

 

ঢাকা প্রতিনিধি।। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ার গুলিতে পোশাককর্মী আশরাফুল ইসলাম নিহতের ঘটনায় এ মামলা দায়ের করা হয়। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে, তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানী উত্তরার একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় গত ১৪ সেপ্টেম্বর শুনানি শেষে ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গুলিতে নিহত হন গার্মেন্ট কর্মী আশরাফুল ইসলাম। এ ঘটনায় তার ভাই নাছির উদ্দিন আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় ঢাকার- ১৯ আসনের সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম,সাফি, মোদ্দাসের খান জ্যোতিসহ ৪১ জনকে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell