সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৩
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

শেখ হাসিনা-কাদের-শামীম ওসমানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩০, ২০২৪, ৩:২১ পূর্বাহ্ণ
  • ২৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

শেখ হাসিনা-কাদের-শামীম ওসমানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে মোনায়েল আহমেদ ইমরান (১৬) নামের এক কিশোর নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

(২৮ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা মোহাবউদ্দিন ওরফে মো. ছোয়াব মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

(২৯ সেপ্টেম্বর) রাতে মামলার সত্যতা নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

অন্যান্য আসামিরা হলেন সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও শামীম ওসমানের শ্যালক তানভীর টিটু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, পানি আক্তার, ছাত্রলীগ নেতা ইলিয়াস, মো. কবির হোসেন ও তানজিম কবির সজু।

মামলার এজাহারে বলা হয়েছে, ২১ জুলাই বিকেল ৩টার পর শেখ হাসিনার নির্দেশে অন্যান্য আসামিরা অস্ত্র নিয়ে সাইনবোর্ডস্থ সাহেবপাড়া এলাকার পাকা রাস্তার গলিতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। তখন শামীম ওসমানের হাতে থাকা অস্ত্র দিয়ে ভিকটিম মোনায়েল আহমেদ ইমরানকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে তার বুকের মাঝখানে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell