শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২২
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষ -গুলিবিদ্ধসহ আহত ৩

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১০, ২০২৪, ২:৪০ পূর্বাহ্ণ
  • ১৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষ -গুলিবিদ্ধসহ আহত ৩

গাজীপুর প্রতিনিধি।।

গাজীপুরে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের মধ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন তিনজন।

(৭ অক্টোবর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহানগরীর ১০৭টি পূজামণ্ডপে অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে শহরের কালিমন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির পক্ষ থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রনির অনুপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর সদর থানার সভাপতি মেহেদী হাসান এলিস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, বিএনপি নেতা জিএস সুরুজ আহমেদ, হান্নান মিয়া হান্নু, ড. শহীদুজ্জামান, আহমদ আলী রুজদী, মনিরুল ইসলাম মনির, মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, গাজী সালাউদ্দিন ও মহানগর কালিমন্দিরের সদস্য সচিব বাপ্পি দে।

দুপুর সোয়া ১টার দিকে অনুষ্ঠান শেষ হলে অতিথিরা চলে যান। পরে কালিমন্দিরের বাইরে রেলক্রসিং এলাকায় অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীরা পূর্ব শত্রুতার জেরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বিএনপির একটি অংশের নেতাকর্মীরা গুলিবর্ষণ করেন এবং চাপাতি নিয়ে হামলা চালান। এতে তিনজন আহত হন।

মহানগর বিএনপির একটি সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে একমাস আগে শহরের উত্তর ছায়াবিথী এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ওই জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত জিএস সুরুজ আহমেদ বলেন, অনুষ্ঠান শেষে আমরা চলে আসার পর কী ঘটেছে জানা নেই

তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরিদ বলেন, দুপুরে আহত অবস্থায় একজন হাসপাতালে আনা হয়েছে। তার পিঠে ধারালো ক্ষত চিহ্ন রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) নাজির আহমেদ খান জানান, পূর্ব শত্রুতার জের হামলা ও গুলির ঘটনা ঘটেছে বলে শুনেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell