বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

পূজা মণ্ডপের আলোকসজ্জায় ভাঙচুরের চেষ্টার অভিযোগে যুবককে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১০, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ণ
  • ১৪১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

পূজা মণ্ডপের আলোকসজ্জায় ভাঙচুরের চেষ্টার অভিযোগে যুবককে আটক

ভোলায় পূজা মণ্ডপের গেট ও আলোকসজ্জায় ঢিল ছোড়া ও ভাঙচুরের চেষ্টার অভিযোগে শিমুল চন্দ্র (৩৫) নামে এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) জেলা সদর উপজেলার বাপ্তা শক্তি সংঘ মন্দিরে এ ঘটনা ঘটে

আটক শিমুল ওই এলাকার মৃত মধু চন্দ্রের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, বাপ্তা মন্দির থেকে প্রায় ২০০ গজ দূরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গেট ও আলোকসজ্জা নির্মাণ করা হয়।

বুধবার (১০ অক্টোবর) সকালে হঠাৎ করেই ওই যুবক চিৎকার দিয়ে এসে আলোকসজ্জায় ঢিল ছোড়ে। এ সময় তাকে আটক করে ভোলা সদর মডেল থানায় নিয়ে যায় মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ।

ভোলা সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয় দে বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি, শিমুল চন্দ্র দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তবে আলোকসজ্জায় ঢিল ছোড়া দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

ভোলা সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক যুবক মানসিক ভারসাম্যহীন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, আমরা বিষয়টির তদন্ত করছি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধর্মীয় উপাসনালয় বিশৃঙ্খলার দায়ে অভিযুক্ত যুবককে আটকের ঘটনায় ওই পুলিশকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell