সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৮
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

আড়াইহাজারে মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৭, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ
  • ১৭১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আড়াইহাজারে মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কামরুজ্জামান ভুইয়া ওরফে মুকুল (৫১) নামে এক মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বিজয়নগর দড়িগাঁও গ্রামে অভিযানের মাধ্যমে মাদক বিক্রির সময় হাতে-নাতে পেয়ে এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত মাদক কারবারি মুকুল ওই গ্রামের আলাউদ্দিন ভুইয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. খোরশেদ আলম জানান, মুকুল দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিল। আগেও একাধিকবার সে গ্রেপ্তার হয়েছে। ছাড়া পেয়ে আবারও মাদক বিক্রি শুরু করে। ঘটনার দিন গোপনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানের নেতৃত্বে বিজয় নগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় মাদক বিক্রি ও সেবন হাতে-নাতে পেয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আতাউর রহমান সজিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell