মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৫
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৯, ২০২৪, ১:৪৩ পূর্বাহ্ণ
  • ১৪৯ ০৯ বার দেখা হয়েছে

 

ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

ঢাকা মহানগর প্রতিনিধি।।

রাজধানীর দারুসসালাম থানা শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায়    ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গ্রেফতাররা হলেন- সাজ্জাদ হোসেন (২৮), সবুজ মিয়া (২০), কাউছার (২৬) ও ওসমান গনি (২৫)।

শুক্রবার (১৮ অক্টোবর) দারুসসালাম থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি  জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে দারুসসালাম থানা এলাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায় ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি চাকু, ৫ টি রামদা, ৪টি হাঁসুয়া ও একটি সাদা প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়।তিনি আরও বলেন, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় দারুসসালাম থানায় গ্রেফতার চারজনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু-তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell