সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

মাদরাসা ছাত্রীকে অপহরণের মামলায় শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড,জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৩, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ
  • ২১৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মাদরাসা ছাত্রীকে অপহরণের মামলায় শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড,জরিমানা

বরিশালের মুলাদীতে ষষ্ঠ শ্রেণির মাদরাসাছাত্রীকে অপহরণের মামলায় শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২৩ অক্টোবর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন বলে বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান (৪২) মুলাদী উপজেলার চরপদ্ম গ্রামের বাসিন্দা আ. জব্বার ফকিরের ছেলে। তিনি উপজেলার উত্তর পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্টটাইম শিক্ষকতা করতেন। রায় ঘোষণার সময় মিজানুর রহমান পলাতক ছিলেন।

মামলার বরাতে বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির বলেন, দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান উত্তর পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক না থাকায় অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী পাস করে একটি মাদরাসার ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। ওই ছাত্রীকে ২০১৮ সালের ২৮ জানুয়ারি মাদরাসায় যাওয়ার পথে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে। এ ঘটনায় ছাত্রীর দাদা বাদী হয়ে ২৩ ফেব্রুয়ারি মুলাদী থানায় মামলা করেন। মুলাদী থানার এসআই মো. আলাউদ্দিন হাওলাদার একমাত্র মিজানুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচারক ৫ জনের সাক্ষ্য নিয়ে রায় দেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell