বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫১
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘মিথ্যা ও বানোয়াট’ ফোনালাপ তৈরি করে প্রচারের অভিযোগে যুবক গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৮, ২০২৪, ২:১৭ পূর্বাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘মিথ্যা ও বানোয়াট’ ফোনালাপ তৈরি করে প্রচারের অভিযোগে যুবক গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা প্রতিনিধি।।

পাট ও বস্ত্র এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘মিথ্যা ও বানোয়াট’ ফোনালাপ তৈরি করে প্রচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার যুবকের নাম নাফিস ফুয়াদ ঈশান (২২)।রোববার (২৭ অক্টোবর) রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান নগর সংবাদ কে  এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেফতার নাফিস গত ১৬ আগস্ট নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারের অংশবিশেষ কপি করে রাষ্ট্রপতির সঙ্গে একটি ‘মিথ্যা ও বানোয়াট’ ফোনালাপ তৈরি করেন।

জনমনে বিভ্রান্তি তৈরি করার উদ্দেশে গ্রেফতার নাফিস ভিডিওটি ২৪ অক্টোবর তার পরিচালিত ‘কোয়ালিটি টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নাফিস জানান, তিনি কোয়ালিটি টিভি (Quality Tv) নামক অনলাইনভিত্তিক একটি ইউটিউব চ্যানেলের অ্যাডমিন। একই সঙ্গে (কেস টিভি ) নামক ফেসবুক পেজেরও অ্যাডমিন।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, নাফিস ফুয়াদ ঈশান তার পরিচালিত কোয়ালিটি টিভির মাধ্যমে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অসৎ উদ্দেশে মিথ্যা এবং বানোয়াট কনটেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিলেন।

গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell