রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৫
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

বাসের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু 

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৯, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ
  • ১৪৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

বাসের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

অটোরিকশায় যাওয়ার সময় মায়ের কোলে নিরাপদেই ছিল শিশু মারিয়া আক্তার যুঁথি। কিন্তু পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়।

মুহূর্তের মধ্যেই মায়ের কোল থেকে শিশুটি ছিটকে পড়ে রাস্তায়। পরে ওই বাসটিই শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাত বছরের ছোট্ট শিশু যুঁথি।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরের ভদ্রা গোলচত্বর মোড়ে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। বাসচাপায় নিহত যুঁথি মহানগরের মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার মেয়ে।

ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে গেছেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাসটিকে জব্দ করে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা ওই বাসসহ আরও কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এতে ভদ্রার ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরপর পুলিশ নিহত যুঁথির মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটির চালক ছিলেন নিহত যুঁথির নানা। যুঁথিকে কোলে এবং পাশে আরেক মেয়েকে নিয়ে অটোরিকশায় বসেছিলেন তাদের মা। তারা মেহেরচণ্ডীর দিক থেকে এসে ভদ্রামোড়ের গোল চত্বরে রিকশায় পার হচ্ছিলেন। এ সময় তালাইমারীর দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস ওই অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে যুঁথি ছিটকে সড়কের ওপর পড়ে যায়। তখনই বাসের চাকা যুঁথির শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই যুঁথির মৃত্যু হয়। চোখের সামনেই নিজের মেয়েকে চাকায় পিষ্ট হতে দেখেন মা। যুঁথির এমন মর্মান্তিক মৃত্যুতে তার মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। ঘটনার পর ছোট্ট আরেক মেয়েকে নিয়ে মারিয়ার মরদেহের পাশেই রাস্তায় বসেছিলেন তিনি।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, পদ্মা নামের যাত্রীবাহী ওই বাসটি নওগাঁ জেলার। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক-হেলপার পালিয়ে গেছেন। পরিস্থিতি এখন শান্ত। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, এখন ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এর চালক-হেলপার পালিয়ে গেলেও তাদের শনাক্তের চেষ্টা চলছে। শিগগিরই তারা ধরা পড়বে। এ ঘটনায় মামলা হবে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell