বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৫
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন নদীতে মাছ ধরার দায়ে ২৪২ জন জেলেকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৯, ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন নদীতে মাছ ধরার দায়ে ২৪২ জন জেলেকে আটক

চাঁদপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সময়েও নদীতে মাছ ধরার দায়ে ২৪২ জন জেলেকে আটক করা হয়েছে। গত ১৭ দিনে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় এক হাজার ৬০৪ কেজি ইলিশ, ৪৬ লাখ ৮১ হাজার ৬১৫ মিটার জাল ও ৮৫টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ।

মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর নৌ সীমানায় কাজ করছে চাঁদপুর নৌ থানা, মোহনপুর, আলু বাজার, নীলকমল, হরিণাঘাট ও বেলতলি পুলিশ ফাঁড়ি।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে ২৪২ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় জব্দ করা হয় ৪৬ লাখ ৮১ হাজার ৬১৫ মিটার কারেন্ট জাল, এক হাজার ৬০৪ কেজি ইলিশ ও ৮৫টি মাছ ধরার নৌকা। আটকদের মধ্যে ১৩১ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম কারাদণ্ড এবং ১১১ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ২০টি। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে কোস্টগার্ড ও চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ইলিশের বাড়িতে ইলিশের নিরাপদ প্রজনন সম্পন্ন করতে আমাদের প্রতিটি ইউনিট দিন ও রাত কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের অভিযানগুলো সফল। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell