সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩৯
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের দুই পক্ষের হাতাহাতি আহত ৫ জন-পাল্টাপাল্টি থানায় অভিযোগ।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩০, ২০২৪, ২:২৭ পূর্বাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের দুই পক্ষের হাতাহাতি আহত ৫ জন-পাল্টাপাল্টি থানায় অভিযোগ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের দুই পক্ষের হাতাহাতি হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। একজনকে শহরের ১০০ শয্যা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। প্রেস ক্লাব কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা দুর্বৃত্ত। তারা প্রেস ক্লাব দখল করতে এসেছিলেন।তবে অপর পক্ষ জানিয়েছে, তারা স্থানীয় পত্রিকায় কর্মরত। প্রেস ক্লাবে সদস্য পদের বৈষম্য দূর করতে স্মারকলিপি দিতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানান, দুপুর ১টার দিকে একদল দুর্বৃত্ত ক্লাবের পাঁচতলায় উঠে হামলা ও ভাঙচুর করে। এসময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাধা দিলে তারা সাংবাদিকদের ওপর হামলা করেন। এতে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অন্তত পাঁচজন আহত হন।

আহত আবু সাউদ মাসুদ বলেন, কয়েকজন প্রেস ক্লাব দখল করতে এসেছিলেন। তখন তারা কেন এসেছেন, কী পরিচয় জানতে চাইলে তারা আমাদের ওপর চড়াও হন।

তবে অপর পক্ষের মাসুদ রানা রনি বলেন, ‘বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য ব্যানারে তিনটি দাবি নিয়ে আমরা প্রেস ক্লাবে যাই। আমাদের সঙ্গে নারায়ণগঞ্জে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ছিলেন। প্রেস ক্লাবে গিয়ে আমরা স্বাভাবিকভাবে আমাদের আবেদন ও দাবি নিয়ে কথা বলছিলাম। একপর্যায়ে ক্লাবের সদস্যরা আমাদের ওপর হামলা করে রক্তাক্ত করেন।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, উভয় পক্ষ অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell