রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৯
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

আগামীকাল থেকে দেশের কাঁচাবাজারেও নিষিদ্ধ হচ্ছে পলিথিন-উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১, ২০২৪, ৩:৪৩ পূর্বাহ্ণ
  • ১৬৭ ০৯ বার দেখা হয়েছে

আগামীকাল থেকে দেশের কাঁচাবাজারেও নিষিদ্ধ হচ্ছে পলিথিন-উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ঢাকা প্রতিনিধি।।

আগামীকাল (শুক্রবার) থেকে দেশের কাঁচাবাজারেও নিষিদ্ধ হচ্ছে পলিথিন ও পলিপ্রপাইলিনের তৈরি ব্যাগের ব্যবহার। একই সঙ্গে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এদিকে পলিথিন নিয়ে খোলাবাজারে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর মগবাজার, মালিবাগের কয়েকটি মুদি দোকান ঘুরে দেখা গেছে, এখনো পলিথিনের মাধ্যমে ক্রেতা-বিক্রেতারা বেচাকেনা করছেন।

সেখানকার বেশ কয়েকজন দোকানি  জানিয়েছেন, পলিথিনের বিকল্প এখনো তারা পাননি। পলিথিন ছাড়া কীভাবে চলবে? কাস্টমাররা যদি ব্যাগ কিনে নিয়ে আসে আমরা তাদের ব্যাগেই মাল দেবো। আর যদি সহজলভ্য ব্যাগ পাই তাহলে সেগুলোও বিক্রি করবো।

ওয়ারলেস রেলগেট সংগলগ্ন একজন দোকানি ওমর ফারুক। তিনি বলেন, শুনছি আরও একমাস সময় দিয়েছে। এখন পর্যন্ত আমরা পলিথিনের বিকল্প পাইনি। তাই পলিথিনই দিচ্ছি।

ওয়ারলেস এলাকায় ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করেন আসাদুল। তিনি বলেন, কাল থেকে যে পলিথিন নিষিদ্ধ এটা জানিই না। আশপাশে কাউকে বলতেও শুনিনি।

এদিকে গত ১ অক্টোবর থেকে সুপারশপে নিষিদ্ধ হয় পলিথিন। দেশের সুপারশপগুলোতে পলিথিনের বদলে ব্যবহার করা হয় পাটের ব্যাগ।

জানা গেছে, দেশে সর্বপ্রথম পলিথিন নিষিদ্ধ হয় ২০০২ সালে। তবে এরপর থেকে আইনের প্রয়োগ না হলেও দীর্ঘ ২২ বছর পর দেশের বাজারে পলিথিন নিষিদ্ধের খবরে জনমনে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রাজধানীর মগবাজারের বাসিন্দা সালেহ আহমেদ বলেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্ত তার যথাযথ বিকল্প গড়ে তুলেছে কি না সেটা সরকারকে ব্যবস্থা করতে হবে। যেখানে গ্রোসারি (মুদি) মাল প্রতিটি আইটেমের জন্য একটা করে পলিথিন দরকার হয় সেখানে হঠাৎ করে এত ব্যাগ থাকবে কি না সেটি একটি বিষয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell