শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪০
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

নবীনগরে পাঁচতলা থেকে মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২, ২০২৪, ৯:০৭ অপরাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 নবীনগরে পাঁচতলা থেকে মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচর নবীনগরের একটি পাঁচতলা বাসায় মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মো. নূর হোসেন নূরা (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।কামরাঙ্গীরচর থানার পুলিশে উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, আমরা খবর পেয়ে কামরাঙ্গীরচর নবীনগর এলাকায় আসাদুজ্জামান আসাদ মিয়ার পাঁচতলা বাড়ির সামনে রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখি।

 

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি ওই যুবক আসাদুজ্জমান আসাদ মিয়ার বাড়ির পাঁচতলায় বারান্দায় গ্রিল দিয়ে মোবাইল চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাবা মোহাম্মদ বাবু মিয়া জানান, আমার ছেলে আগে নিউমার্কেটে ফুটপথে ব্যবসা করতো। পরে একটি চক্রের সঙ্গে মিশে খারাপ হয়ে যায়। আমরা শুনতে পাই রাতে ওর তিন বন্ধু মিলে একটি বাসায় চুরি করতে গিয়েছিল, পরে আমার ছেলে ওপর থেকে পড়ে মারা যায়। এ ঘটনায় আরও দুইজন পুলিশ হেফাজতে রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell